বাংলাদেশ

আজকের আবহাওয়ার খবর ২৩ মার্চ ২০২৩ > Today Weather Update 23 March 2023

Today Weather Update 2023কেমন থাকবে আজকের আবহাওয়া?  জানাতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হলো। আজকের আবহাওয়া কেমন থাকবে? আগামীকালের আবহাওয়ার খবর জানতে সঙ্গে থাকুন।

এই আবহাওয়ার খবর ২৩ মার্চ ২০২৩ সকাল ৯টা থেকে আগামীকাল ২৪ মার্চ সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য হবে।

Today Weather Update 23 March 2023

আবহাওয়া অধিদফতর জানিয়েছে,  আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ০৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১%।

আজকের আবহাওয়ার খবর ২৩ মার্চ ২০২৩

সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ।

আগামীকালের আবহাওয়ার খবর ২৪ মার্চ ২০২৩

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ১১ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৯ মিনিট।

Related Articles

Back to top button
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO