চাকরির খবর

এনডিপি তে ৮০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

ndpন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ফাইন্যান্স, মার্কেটিং বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছর। এরমধ্যে কমপক্ষে ৫ বছর মাইক্রো ফাইন্যান্স বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, এক্সেল, ইমেইল, ইন্টারনেট, গুগল ডকট, স্প্রেডশিট ও অনলাইন ডাটাবেজের কাজে দক্ষ থাকতে হবে।

নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর সিরাজগঞ্জে কজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ৮০,০০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ২ মার্চ, ২০২৩

Related Articles

Back to top button
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO