লাইফস্টাইল

মুড়ি মাখানোর মশলা তৈরির রেসিপি

muri

মাখানো মুড়ি খেতে কে না পছন্দ করে! এই মুড়ি মাখানো তৈরির সময় বিশেষ এক ধরনের মশলা ব্যবহারের কারণে খেতে সুস্বাদু হয়। এটি তৈরি হয় নানারকম মশলার মিশ্রণে। তবে স্বাদের জন্য বাইরে থেকে মুড়ি মাখা কিনে খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘরেই এই মশলা তৈরি করে নিলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। চলুন জেনে নেয়া যাক মুড়ি মাখানোর মশলা তৈরির রেসিপি-

প্রথমে পরিমাণমতো পেয়াজ, আদা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, সরিষা বাটা, রসুন ও লবণ নিতে হবে। এরপর রান্নার পাত্রে অল্প পানি তেল দিয়ে কিছুক্ষণ এগুলো সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে এলে আবার তেল এবং গরম মসলা দিয়ে নাড়তে থাকতে হবে।

যখন মাংসের ঝোলের মতো হয়ে ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিন। লবণ বেশি দিলে অল্প দিনেই মশলায় দুর্ঘন্ধ চলে আসবে। এমনকী নষ্ট হয়ে যেতে পারে স্বাদও। তাই লবণ খুব বেশি দেবেন না, পরিমাণমতো দিন।

মুড়ি মাখানোর সময় বিট লবণ ও লেবুর রসের সঙ্গে এই তৈরি করা মশলা ব্যবহার করবেন। এই মশলা ব্যবহার করে ঘরেই সুস্বাদু মুড়ি মাখা তৈরি করতে পারবেন সহজে।

Related Articles

Back to top button
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock