সন্তান লাভের দোয়া ও আমল

সন্তান লাভের দোয়া ও আমল: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সন্তান লাভের দোয়া ও আমল আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!
এক নজরে দেখে নিন
সন্তান লাভের দোয়া ও আমল
সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তাই আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোরআনে বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন। অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা আশ শুরা ৪৯.৫০)
আরও পড়ুন: ফরজ গোসলের নিয়ম ও দোয়া
সন্তান লাভের দোয়া
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮) এ দোয়া বেশি বেশি পড়তে হবে।
সন্তান লাভের আমল
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ একটি। এ গুণবাচক নামের এ ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয়।
উচ্চারণ: ‘আল-আউয়ালু’
অর্থ: ‘সব কিছুর শুরু’
পুত্র সন্তান লাভের দোয়া
যারা নেক সন্তান চান, আল্লাহর কাছে নবী ইবরাহিমের এ দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, নামাজের পর মুনাজাতে, হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন।
- رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’
অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন।’ (সুরা সাফফাত ১০০)
- উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮)
কন্যা সন্তান লাভের দোয়া
কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে নবীগণ যে বাক্যগুলো বলে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন সেই বাক্যগুলো বলে দোয়া করতে পারেন।
- হযরত জাকারিয়া (আ.)-এর দোয়া
উচ্চারণ:‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ (সুরা আলে ইমরান: ৩৮)
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ -
হযরত ইব্রাহিম (আ.)-এর দোয়া বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহ তাআলার নিকট দোয়া করেন সৎ সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তাঁকে নেক সন্তান দান করেন। দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ (সুরা সাফফাত: ১০০)
অর্থ: হে আমার লালন পালনকারী! আমাকে সৎকর্মশীলদের একজন দান করুন।
আরও পড়ুন: শিশুদের বদনজর থেকে বাচার দোয়া
আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: সন্তান লাভের দোয়া ও আমল পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!



